র্যাব ফোর্সেস সদর দপ্তরে কমিউনিকেশন এন্ড এমআইএস উইং গত ১৪ জুলাই ২০০৫ তারিখ হতে পূর্ণাঙ্গরুপে কার্যক্রম শুরু করে । এর পূর্বে অপারেশন উইং এর একটি বর্ধিত শাখা হিসেবে এর কার্যক্রম অব্যাহত ছিল । এ উইং এর সহায়তায় র্যাব ফোর্সে মাইক্রোওয়েভ লিংক ও আইটি অবকাঠামো প্রতিষ্ঠা করা হয় যা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-খুলনা ও ঢাকা-রাজশাহী পর্যন্ত বিস্তৃত । বর্তমানে এই অবকাঠামোকে সুদূর বগুড়া, সিলেট ও বরিশাল পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনা রয়েছে । র্যাব ফোর্সেসকে "e-Policing" এ রুপদানের জন্য এ উইং সর্বতোভাবে কাজ করে যাচ্ছে ।
মিশন । দ্রুত, গোপনীয় ও কার্যকরী যোগাযোগ ও এমআইএস সেবা প্রদানের মাধ্যমে অপরাধ দমনে সহায়তা করে ।
এ উইং যোগাযোগ এবং ডিজিটাল ট্রাংকি সিষ্টেম স্থাপনের মাধ্যমে বর্তমানে র্যাব ফোর্সেসকে নিম্নলিখিত সুবিধা প্রদান করছে ঃ ক। ট্রাংকি রেডিও সুবিধাদি । খ। লাইন ডিসপাচা টার্মিনাল সার্ভিস । গ। মোবাইল ডাটা টার্মিনাল সার্ভিস । ঘ। ভিডিও কনফারেন্সিং । ঙ। এইচ এফ ইন্টারফেস । চ। অটোমেটিক ভেহিকল লোকেটর সার্ভিস ।
এ উইং এর এমআইএস শাখা নিম্নলিখিত প্রকল্প হাতে নিয়েছে ঃ ক। র্যাব ফোর্সেস এর জন্য বিশ্বমানের নেটওয়ার্কিং । খ। বিভিন্ন ধরনের সফটওয়্যার (ক্ষেত্রে বিশেষে কাস্টমাইজড) ব্যবহার করে এমআইএস সেবা প্রদান করা । গ। প্রয়োজনীয় হার্ডওয়্যার সংগ্রহ । ঘ। বিভিন্ন ধরনের ডাটাবেজ তৈরী ও রক্ষণাবেক্ষন । |