Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: June 19 2013     
Total Visitors: 176227
Today's Visitor(s): 52
Rapid Action Battalion
 
Member Login
User:
Password:
 
4 Forgot Password?
4 New User?
 

 

RAB Headquarters: RAB Air Wing

র‌্যাব ফোর্সেস এয়ার উইং ০২ জুলাই ২০০৬ তারিখে প্রতিষ্ঠা লাভ করে । প্রতিষ্ঠা লগ্নথেকেই এয়ার উইং আকাশ পথে সন্ত্রাসীদের গতিবিধি পর্যবেক্ষণ, ভিভিআইপি প্রোটেকশনসহ আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন সংশ্লিষ্ট নানাবিধ গুরত্বপূর্ণ কর্মকান্ডে অংশগ্রহন করে চলেছে। দেশের ভৌগোলিক অবস্থান এবং অসংখ্য নৌ পথের বিষয় বিবেচনায় রেখে বাংলাদেশ কোষ্টগার্ড, বাংলাদেশ রাইফেল্স ও বাংলাদেশ পুলিশ বাহিনীকে নানাবিধ অপারেশন পরিচালনায় হেলিসাপোর্ট প্রদান করে এবং দেশের দক্ষিণ‍াঞ্চলে বিশেষ করে সুন্দরবন এলাকায় জলদস্যু নিয়স্ত্রণে অন্যান্য আইন শৃংখলা বাহিনীকে সহায়তা প্রদানসহ নৌ পথে চোরাচালানী বন্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষে অতিসত্ত্বর এয়ার উইং এ নিজস্ব হেলিকপ্টার সংযোজিত হতে যাচ্ছে । বর্তমানে এয়ার উইং বিভিন্ন সংস্থা থেকে হেলিকপ্টার ভাড়ায় সংগ্রহের মাধ্যমে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে ।

র‌্যাব এয়ার উইং এ সাধারণ কার্যাবলী

ক।   অনুসন্ধান এবং উদ্ধারকার্যে সহায়তা প্রদান ।
খ।   আহত-নিহতদের দ্রুততার সাথে নিরাপদ স্থানে পরিবহন ।
গ।   আকাশ হতে স্থির ছবি নেয়া ।
ঘ।   আকাশ হতে পর্যবেক্ষণ করা ।
ঙ।   এক স্থান হতে অন্য স্থানে দ্রুততার সাথে নিজস্ব বাহিনীর সদস্য এবং গুরুত্বপূর্ণ সরঞ্জামাদির পরিবহন ।
চ।   উত্তেজিত জনতা নিয়স্ত্রনে আকাশ হতে পুলিশী কার্যক্রম পরিচালনা ।
ছ।   ভূমিতে অবস্থান নিজস্ব বাহিনীর সদস্যদের নিদিষ্ট টার্গেট এলাকায় পৌঁছাতে সহায়তা করা ।
জ।   নিজস্ব বাহিনীর জন্য কুরিয়ার সার্ভিস প্রদান করা ।
ঝ।   গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে ভূমিতে অবস্থিত বাহিনীকে সহায়তা প্রদান ।
ঞ।  গোয়েন্দা সংবাদ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা ।
ট।   আকাশ হতে সন্ত্রাসীদের গতিবিধি পর্যবেক্ষণ করা ।
ঠ।   আকাশ হতে নিরীক্ষণ করা ।
ড।   সন্ত্রাসীদের আস্তানায় তড়িৎ গতিতে অপারেশন করা ।
ঢ।   দেশের বড় বড় নৌপথে চোরাচালানী নিয়ন্ত্রণের জন্য পর্যবেক্ষণ করা ।

 
 
 
Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: June 19 2013     
Best viewed at 1024 x 768 pixels and IE 5.5 & 6
©
Financed by Support to ICT (SICT) Task Force Programme Project, Planning Division, Ministry of Planning, Government of the People's Republic of Bangladesh.
Designed & Developed by
TechnoVista Limited.