| গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪, ঢাকা এর একটি অভিযান দল গত ২২ জুলাই ২০১২ তারিখে রাজধানীর তুরাগ থানাধীন রাজাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাজাবাড়ীস্থ জনৈক হাজী মনিরুল ইসলাম এর টিনসেড বাড়ী হতে মাদক ব্যবসায়ী (১)মোঃ জসিম উদ্দিন(২০), পিতা-মোঃ আব্দুল কাদির, সাং-বাগাইয়া, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর, (২)মোঃ আল আমিন(২০),পিতা-হাসেম উদ্দিন, সাং-দিগলবাগ, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহদ্বয়কে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা কিক্রিত নগদ ১,০৬০/- টাকাসহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত মাদক ও অন্যান্য জিনিসঃ ১। ইয়াবা ট্যাবলেট - ১৫৫ পিস ২। নগদ অর্থ - ১,০৬০/- |