র্যাব-৬, খুলনা কর্তৃক র্যাবের মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমান ভেজাল সারসহ ৪ জন অসাধু ব্যবসায়ী গ্রেফতার ॥বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান 05-05-2012
গত ০৩ মে ২০১২ তারিখে র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইব্রাহীম খলিল এর সমন্বয়ে গঠিত মোবাইল কোর্ট ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন চড়িয়ার বিল মির্জাপুর এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মির্জাপুর রাস্তা সংলগ্ন মনিরুল ইসলামের সারের গোডাউন হতে পার্শ্বে বর্ণিত বিপুল পরিমান ভেজাল সার ও কীটনাশকসহ (১) মোঃ মনিরুল ইসলাম (২৯), (২) মোঃ শিয়াবউদ্দিন (৩০), (৩) মোঃ আবুল কালাম আজাদ(৩৫), (৪) মোঃ মিজানুর রহমান (৩৭) অসাধু ব্যবসায়ীদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ধৃত ১ নং আসামীকে ২ বছর, ২ নং আসামীকে ১ বছর এবং ৩ ও ৪ নং আসামীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত ভেজাল সার ও কীটনাশক ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।