র্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক ভেজাল বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ॥ ১,২৫,০০০/-টাকা জরিমানা 14-04-2012
গত ১২ এপ্রিল ২০১২ তারিখ র্যাব-৭, চট্টগ্রাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জুবায়ের আহম্মদ এর সমন্বয়ে গঠিত মোবাইল কোর্ট চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন এনায়েত বাজার বাটালী রোড এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে উক্ত এলাকার ৪ টি হোটেল/মিষ্টির দোকানের মালিককে বিভিন্ন অংকে মোট ১,২৫,০০০/-টাকা জরিমানা করা হয়।