র্যাব-১, ঢাকা কর্তৃক অভিযানে কাপাসিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার 29-03-2012
গত ২৮ মার্চ ২০১২ তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল ডিএডি মোঃ শাহজাহান আলী এর নেতৃত্বে গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন ঘাগটিয়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকারী দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, স্কুলছাত্রী কহিনুর ধর্ষণের প্রধান আসামী কাপাসিয়া থানাথীন তালতলা গ্রামে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আনুমানিক ১১৩০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ১নং আসামী মোঃ জসিম উদ্দিন @জসু(৫০), পিতা-মৃত আঃ বাতেন, সাং-তালতলা, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুরকে গ্রেফতার করেন। উলেস্নখ্য যে, গত ২৭ মার্চ ২০১২ তারিখে উক্ত আসামী তার দুই সহযোগীকে নিয়ে তালতলা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী মোসাঃ কহিনুর(১১), পিতা-ইমান আলী, মাতা-মোসাঃ খোদেজা বেগম, সাং-তালতলা, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর’কে ধর্ষণ করে। একই তারিখে ধর্ষিতার মা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা নং-১৯, তারিখ ২৭-৩-২০১২, ধারা-নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১)/৩০ রুজু করা হয। গ্রেফতারকৃত আসামীকে কাপাসিয়া থানার ডিজি নং-১১২৬ তারিখ ২৮-৩-২০১২ মুলে সংশিস্নষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।