| গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনী ক্যাম্প জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গী সংগঠন ‘হিযবুত তাওহীদ’ এর সক্রিয় সদস্যরা হিযবুতের লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের নিকট ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা প্রদানের অপচেষ্টা চালাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি অভিযান দল গত ০৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বানেশ্বর বাজারস্থ কাপড়পট্টি হতে হিযবুত তাওহীদের সক্রিয় সদস্য (১) মোছাঃ ডলি খাতুন,(২৮) পিতা-মোঃ আজিজুল হক, সাং-বাজে কাজলা, থানা-মতিহার এবং (২) মোছাঃ সাধীনা বেগম,(২৬) স্বামী-মনজুর খাঁ, সাং-শিবপুর, থানা-চারঘাট, উভয়ের জেলা-রাজশাহী’দ্বয়কে ৭ টি হিযবুত তাওহীদের লিফলেট, ৯ টি সাংগঠনিক বই, ৪ টি বুকলেট ও ২ টি সিডিসহ হাতে নাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হিযবুত তাওহীদের কর্মী সংগ্রহের উদ্দেশ্যে উক্ত এলাকায় লিফলেট ও প্রচারণা চালাচ্ছিল বলে স্বীকার করে।
উদ্ধারকৃত লিফলেট ও অন্যন্য ঃ ১। লিফলেট - ০৭ টি ২। সাংগঠনিক বই - ০৯ টি ৩। বুকলেট - ০৪ টি ৫। সিডি - ০২ টি |