র্যাব-৩, ঢাকা কর্তৃক মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার 01-02-2012
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩, ঢাকা জানতে পারে যে, রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩, ঢাকার একটি অভিযান দল গত ৩০ জানুয়ারি ২০১২ তারিখে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদক ব্যবসায়ীরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে র্যাবের অভিযান দলের সদস্যরাসায়দাবাদ পুলিশ ফাঁড়ির ১ নং গলির পূর্ব পাশের ফুটপাত হতে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যঃ ১। ফেন্সিডিল - ৫০ বোতল ২। গাঁজা - ৪ কেজি