| গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, রাজবাড়ী ক্যাম্প এর একটি অভিযান দল গত ২৭ আগষ্ট ২০১১ তারিখ রাজবাড়ী জেলার পাংশা থানাধীন মাঝপাড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন ডন মোড়ে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে যানবাহনে তল্লাশী অভিযান পরিচালনা করে এসময় একটি মটরসাইকেলে ২জন আরোহী চেকপোষ্টের নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে এবং এক সময় মটরসাইকেল রেখে মাদক দ্রব্য নিয়ে দৌড়ে পালানোর সময় র্যাব সদস্যরা (১) হোসেন আলী মন্ডল, পিতা- আলিমুদ্দিন মন্ডল, সাং-মুন্সিগঞ্জ জেলা-দৌলতপুর এবং (২) মোঃ জালাল শেখ,পিতা- মোঃ আব্দুল জববার শেখ, সাং- আড়ুয়াপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় । এসময় তাদের নিকট হতে ৫কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ঃ গাঁজা ০৫ কেজি।
|