গোপন সংবাদের ভিত্তিতে র্যাব র্যাব-৭, জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন উত্তর হালিশহর বেড়ীবাঁধ এলাকায় কতিপয় সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি অভিযান দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে র্যাবের অভিযান দলটি বেড়ীবাঁধের নিকট বিমান বিধ্বংসী ফায়ারিং রেঞ্জ মাঠে তল্লাশী করে ১ টি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড ৭.৬২ পিস্তলের গুলি উদ্ধার করে।