ৠাব-১, ঢাকা কর্তৃক বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিষ্ফোরক উদ্ধার 29-07-2011
গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে গজারী বনে বিপুল পরিমান গোলাবারুদ ও বিস্ফোরকের মজুদ রয়েছে এ সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য প্রায় দুসপ্তাহ যাবত র্যাব-১ এর গোয়েন্দা দল ঐ এলাকায় ব্যাপকভাবে তথ্য সংগ্রহ শুরু করে। তারা গোলাবারুদ মজুদ থাকতে পারে এমন বেশ কয়েকটি স্থান চিহ্নিত করে। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই ২০১১ আনুমানিক ১৫৩০ ঘটিকা থেকে অধিনায়ক, র্যাব-১ লেঃ কর্নেল রাশিদুল আলম এর নেতৃত্বে একটি অভিযান দল ঐ এলাকায় অনুসন্ধান শুরু করে। একই সাথে র্যাব ডগ স্কোয়াড ও বোমব ডিসপোজাল ইউনিটকে তলব করা হয়। প্রায় ১২ ঘন্টা তল্লাশী চালিয়ে বোয়ালিয়া বিট এর গজারী বন হতে চারটি স্থানে মাটির নীচে লুকানো অবস্থায় পাঁচ বস্তা ক্ষুদ্রাস্ত্রের গুলি (রাইফেল, এসএমজিতে ব্যবহার হয়) ও একটি ট্রাঙ্ক ভর্তি বিস্ফোরক, ডেটোনেটর, রেকোডেক্স, আইসি ও ব্যাটারী কানেক্টর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাঁচটি বস্তায় ৮"X৬" সাইজের ৫০টি প্যাকেটে ১৩,৫৮২ রাউন্ড এ্যামুনেশন ও উদ্ধারকৃত ট্রাঙ্কটি হতে প্যাকেটে ১৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০টি ডেটোনেটর, ১৩৫ ফিট রেকডেক্স, ১৭ টি আইসি ও ১২টি ব্যাটারী কানেক্টর পাওয়া যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। উপরোক্ত অভিযান পরিচালনায় গাজীপুর সদর সার্কেল এএসপি মোঃ আবুল হোসেন, বিপিএম সঙ্গীয় ফোর্সসহ সার্বিক ভাবে সহযোগীতা প্রদান করেন।