Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: May 23 2013     
Total Visitors: 173168
Today's Visitor(s): 47
Rapid Action Battalion
 
Member Login
User:
Password:
 
4 Forgot Password?
4 New User?
 

 

News & Events: News Details

র‌্যাব-৯, সিলেট কর্তৃক অভিযানে শীর্ষ ছিনতাইকারী রাজা গ্রেফতার 
24-06-2011

গত ২২ জুন ২০১১ তারিখ ১৫৩০ ঘটিকায় র‌্যাব-৯, সিলেট এর একটি বিশেষ দল এসএমপি’র কোতয়ালী থানাধীন হযরত শাহজালাল মাজার গেইটের পূর্ব পাশের এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রাজা মিয়া (২৮), পিতাঃ সাজ্জাদুর রহমান, সাং উমাইরগাও, থানাঃ কোতয়ালী, এসএমপি কে গ্রেফতার করে। দীর্ঘদিন হতে রাজা সিলেট শহরের ত্রাস ও শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত।  ছিনতাই সংঘটনের জন্য তার একটি সংঘবদ্ধ দল রয়েছে। ধৃত রাজা কোন কাজ সংঘটনের পূর্বে নিখুঁত পরিকল্পনা করত। তাই আইন শৃংখলা বাহিনীর চোখ এরিয়ে সে চলে যেত ঘটনার আড়ালে। তার সংঘবদ্ধ ছিনতাই দলের সদস্যরা পরিকল্পনা মাফিক বিভিন্ন ব্যাংকে অবস্থান করে কোন গ্রাহক ব্যাংক হতে বড় অংকের টাকা উঠাচ্ছে কিনা লক্ষ্য করত এবং গ্রাহক উত্তেলিত টাকা নিয়ে ব্যাংক হতে বাহির হওয়ার সাথে সাথে ব্যাংকের বাহিরে অবস্থানকারী ছিনতাই দলের সদস্যরা ঐ গ্রাহকের পিছু পিছু যেত এবং বিভিন্ন পয়েন্টে অপেক্ষারত ছিনতাইকারী দলের অন্য সদস্যদের টাকা বহনকারীর পোশাক ও যানবাহন ইত্যাদি সম্পর্কে অবগত করে দিত পরবর্তীতে সুবিধাজনক স্থানে আক্রমন করত। তাছাড়াও রাজা নিজ সোর্সের মাধ্যমে কখন কোথায় কারা নগদ অর্থ লেনদেন করছে তার খবরাখবর রাখত। এক কথায় সিলেট শহরের ছোট বড় অনেক ছিনতাই দলের নিয়ন্ত্রন ছিল রাজার হাতে। বিগত কয়েক মাস যাবৎ সিলেট শহরে প্রকটহারে বাড়তে থাকে ছিনতাই এবং নগরবাসী হয়ে ওঠে অতিষ্ঠ। অবশেষে র‌্যাবের যুগোপযোগী গোয়েন্দা তৎপড়তার মাধ্যমে র‌্যাবের জালে বন্দি হয় রাজা। রাজার নামে সিলেট কোতয়ালী থানায় রয়েছে একাধিক মামলা যাহা (১) এসএমপি’র কোতয়ালী থানাধীন মামলা নং ৬০, তারিখঃ ২২/১২/১০ ইং, ধারাঃ ৩৯২ দঃ বিঃ। (২) এসএমপি’র কোতয়ালী থানাধীন মামলা নং ০৯, তারিখঃ ০২/০৫/১১ ইং, ধারাঃ ৩৯২ দঃ বিঃ। (৩) এসএমপি’র কোতয়ালী থানাধীন মামলা নং ০২, তারিখঃ ০৯/০৬/১১ ইং, ধারাঃ ৩৯২ দঃ বিঃ। ছিনতাইকারী আসামী রাজাকে সিলেট এস এম পি কোতোয়ালী থানায় মামলা করতঃ হস্তান্তর করা হয়েছে।

 

 

Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: May 23 2013     
Best viewed at 1024 x 768 pixels and IE 5.5 & 6
©
Financed by Support to ICT (SICT) Task Force Programme Project, Planning Division, Ministry of Planning, Government of the People's Republic of Bangladesh.
Designed & Developed by
TechnoVista Limited.