| গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২, ঢাকা জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ২৪২/৩ বছিলা রোড এলাকায় অজানা কিছু ছিনতাইকারী পথচারী, রিক্সার যাত্রী এবং অটোরিক্সা থামিয়ে ছিনতাই করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-২, ঢাকা একটি অভিযান দল গত ৩০/০৪/১১ তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকার সময় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ২৪২/৩ বছিলা রোডে অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত রোডস্থ এমডি মোটর ওয়ার্কশপের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর ৩ জন যুবককে একসঙ্গে সন্দেহজনক বসে থাকতে দেখে। এ সময় র্যাবের অভিযান দলের সদস্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে উক্ত ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনেত আওতায় আনার লক্ষ্যে পিছু ধাওয়া করে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য মোঃ সুমন মিয়া @ কালা সুমন (২৯), পিতা- মৃত আবুল কাশেম, সাং- মোহনপুর (পর্দান বাড়ি), থানা- মতলব (উত্তর), জেলা- চাঁদপুর, বর্তমানে মফিজের বাড়ি, বেড়িবাধ, তিন রাস্তার মোড়, মোহাম্মদপুর, ঢাকাকে ১টি দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয় এবং অন্যান্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন উক্ত আসামীদের’কে এলাকার চিহ্নিত ও পেশাদার ছিনতাইকারী দলের সদস্য বলে সনাক্ত করে। এছাড়াও আরো জানা যায় যে, সে এবং তার সহযোগী ছিনতাইকারীরা দীর্ঘদিন যাবত রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজী,সন্ত্রাসীসহ নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল বলে জানা যায়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি ঃ
১। ওয়ান শুটারগান - ১ টি। ২। গুলি - ১ রাউন্ড। |