ৠাব-১২, সিরাজগঞ্জ কর্তৃক অভিযানে ফেন্সিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 08-02-2011
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর একটি অভিযান দল গত ০৬ ফেব্রুয়ারি ২০১১ তারিখ ০৪৩৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় চেকপোষ্ট এর মাধ্যমে বিভিন্ন যানবাহনে তল্লাশী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঠাকুরগাঁও হতে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস তল্লাশী করে মাদক ব্যবসায়ী (১) মোঃ বাবু ওরফে শাহজালাল (২৩),(২) মোঃ সাদ্দাম হোসেন (২০), (৩)মোঃ সুজন ইসলাম (২২), (৪) মোঃ ভুটটু শেখ @ শহিদুল (২১), (৫) মোঃ মাসুম শেখ (২১) দের’কে গ্রেফতার করে। এসময় তাদের নিকট হতে ৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।