Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: June 19 2013     
Total Visitors: 176251
Today's Visitor(s): 76
Rapid Action Battalion
 
Member Login
User:
Password:
 
4 Forgot Password?
4 New User?
 

 

News & Events: News Details

ৠাব-৬, মেহেরপুর কর্তৃক অভিযানে পুলিশের যৌথ অভিযানে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও বোমাসহ অস্ত্রধারী ৪ জন ডাকাত গ্রেফতার 
05-02-2011

 গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, (মেহেরপুর ক্যাম্প) জানতে পারে যে, মেহেরপুর জেলার গাংনী থানাধীন রামনগর এলাকায় কতিপয় অজ্ঞাতনামা ডাকাত দল ডাকাতি করার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহন করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, মেহেরপুর ক্যাম্প এবং গাংনী থানা পুলিশের যৌথ সমন্বয়ে গঠিত একটি বিশেষ অভিযান দল গত ০৪ ফেব্রুয়ারি ২০১১ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় সময় গাংনী থানাধীন রামনগর পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের সক্রিয় সদস্য (১) মোঃ আলমগীর (৩০), পিতা- মৃত মজিবার সরদার, থানা- মুথরামপুর, (২) মোঃ নজরুল (২৫), পিতা- ছলিম সরদার, সাং- তারাগোনিয়া, উভয় থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া, (৩) মোঃ মুন্নাফ (২২), পিতা- আত্তাহিন, সাং- দেবিপুর ও (৪) মোঃ শিলন (২২), পিতা- মোঃ ফজলুল রহমান, সাং- রামনগর, উভয় থানা- গাংনী, জেলা- মেহেরপুরদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ২টি বিদেশী এলজি শাটারগান, ১৩ বোমা ও ১টি হাসুয়া উদ্ধার করে। ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ডাকাতির উদ্দেশ্যে উল্লেখিত স্থানে অবস্থান করছিল। এছাড়াও আরো জানা যায় যে, সংঘবদ্ধ ডাকাত দল বেশকিছু দিন যাবত মেহেরপুর জেলার বিভিন্ন এলকায় ডাকাতিসহ নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল। 

 

 

Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: June 19 2013     
Best viewed at 1024 x 768 pixels and IE 5.5 & 6
©
Financed by Support to ICT (SICT) Task Force Programme Project, Planning Division, Ministry of Planning, Government of the People's Republic of Bangladesh.
Designed & Developed by
TechnoVista Limited.