| গোপন সংবাদের ভিত্তিতে ৠাব-৪, ঢাকা এবং বিআরটিএ এর সমন্বয়ে গঠিত একটি অভিযান দল রাজধানীর দারুস সালাম থানাধীন টেকনিক্যাল মোড় সংলগ্ন এশিয়া সিনেমা হলের সামনে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে বিভিন্ন যানবাহন তল্লাশী চালিয়ে ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ী চালানোর অপরাধে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারনে বিভিন্ন প্রকার ২৪ টি যানবাহনের চালক/ মালিকদেরকে বিভিন্ন অংকে সর্বমোট ৪৪,১০০/- টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য যে, জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে আদায় সাপেক্ষে সরকারী কোষাগারে জমা করা হয়েছে।
আদায়কৃত জরিমানা ঃ
১। মোট জরিমানা আদায় - ৪৪,১০০/- টাকা।
|