ৠাব-১০, ঢাকা কর্তৃক অভিযান পরিচালনা করে ফেন্সিডিল, অবৈধ ভিসিডিসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 31-07-2010
গোপন সংবাদের ভিত্তিতে ৠাব-১০, ঢাকা এর একটি অভিযান দল গত ২৯ জুলাই ২০১০ তারিখ ১৫৩০ ঘটিকার সময় রাজধানীর শ্যামপুর থানাধীন পশ্চিম জুরাইন এলাকায় অভিযান চালিয়ে (১) নুর মোহাম্মাদ বাবুল (৪২), (২) মোঃ বাদল হাওলাদার (২৮), (৩) মোঃ সাদেকুর রহমান বাদশা (২৬) কে নিম্নলিখিত ফেন্সিডিল, পাইরেটেড ভিসিডিসহ গ্রেফতার করতে সক্ষম হয়।