ৠাব-৫, রাজশাহী কর্তৃক অভিযান পরিচালনা করে আসামী বিহীন বোমা উদ্ধার 31-07-2010
গোপন সংবাদের ভিত্তিতে ৠাব-৫, রাজশাহী জানতে পারে যে, একদল সন্ত্রাসী চাপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানাধীন আদমপুর গ্রামে তাদের নিজেদের মধ্যে আধিপত্তর বিস্তার নিয়ে কোন্দল, বোমা বিস্ফোরন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ৠাব-৫, রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের একটি অভিযান দল গত ২৯ জুলাই ২০১০ তারিখ ১৪০৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছিলে সন্ত্রাসীরা ৠাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান তল্লাশী করে আমবাগানের মধ্য হতে ৩ টি হাত বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।