| গোপন সংবাদের ভিত্তিতে ৠাব-৬, খুলনা ( যশোর ক্যাম্প) ও নির্বাহী ম্যাজিঃ জনাব এসএম সোহরাব হোসেন এবং যশোর জেলার মাদকদ্রব্য অধিদপ্তর এর পরিদর্শক এর যৌথ অভিযান যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন রেলস্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানকালো বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশীকালে ৫ টি মোটরসাইকেল এর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৮,৫০০/- টাকা ও ট্রেন তল্লাশী করে ৩৯ বোতল ফেন্সিডিল, ৬৫ কেজি চা পাতা ও ১৪ বোতল ফেন্সিডিলসহ আসামী (১) মোছাঃ ফুলসুরত বেগম (৫০) কে হাতেনাতে গ্রেফতার করে। জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে আদায় সাপেক্ষে সরকারী কোষাগারে জমা করা হয়েছে।
উদ্ধারকৃত জরিমানা আদায় এবং ফেন্সিডিল ঃ
(১) ফেন্সিডিল - ৫৩ বোতল। (২) জরিমানা আদায় - ৮,৫০০/- টাকা। (৩) চা-পাতা - ৬৫ কেজি।
|