Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: May 26 2013     
Total Visitors: 173477
Today's Visitor(s): 48
Rapid Action Battalion
 
Member Login
User:
Password:
 
4 Forgot Password?
4 New User?
 

 

News & Events: News Details

ৠবের ইভটিজিং বিরুধী অভিযানে  স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে ৮ জন বখাটে যুবক গ্রেফতার 
21-05-2010

  গোপন সংবাদের ভিত্তিতে ৠাব-৩ জানতে পারে যে, দীর্ঘদিন যাবৎ রমনা থানাধীন মগবাজারস্থ ফুট ওভার ব্রীজের উপর কতিপয় বখাটে যুবক ছেলেরা স্কুলে আসা-যাওয়ার পথে স্কুলগামী মেয়েদেরকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২০ মে ২০১০ তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকার সময় ৠাব-৩ এর একটি গোয়েন্দা দল মেয়েদের উত্যক্ত করা কালীন সময় বোটে যুবক (১) মোঃ আক্তারুজ্জামান জুয়েল(১৮), পিতা মোঃ আবুল বাশার, সাং- বালুরচর, থানা- লাল মোহন, জেলা- ভোলা (বর্তমান ঠিকানা-৮০/২ মধ্য পাইকপাড়া, থানা-মিরপুর, ডিএমপি ঢাকা), (২) মোঃ আরেফিন আমিন৥ রাজন(২০), পিতা- আমিনুল ইসলাম, সাং- থোল্লাকান্দি, থানা- নবীনগর জেলা বি-বাড়ীয়া (বর্তমান ঠিকানা-২০৫ মালিবাগ শাহী মসজিদের পার্শ্বে ৬ষ্ঠ তলা বিল্ডিং এর ৫ম তলা, থানা- মতিঝিল ডিএমপি ঢাকা) (৩) মোফাজ্জল (২১), পিতা- মোঃ হযরত আলী, সাং- মোহলঘিরি, থানা- ইসলামপুর,জেলা-জামালপুর(বর্তমান ঠিকানা-৭৩৯ শাহজাহানপুর,রেলওয়ে কলোণী থানা-মতিঝিল ডিএমপি ঢাকা), (৪) মোঃ জাফর আহাম্মেদ(২৮), পিতা-এনামুল হক, সাং ভুলকরা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, (৫) বিকাশ সরকার৥তাপস(২৮), পিতা-তারাপদ সরকার, সাং-৬০/১ রাজারবাগ, হিন্দুপাড়া থানা পল্টন, ডিএমপি ঢাকা এবং (৬) মিনাজল(৩০), পিতা মোঃ রফিক, সাং-কাঁচাবাড়ী, থানা বদরগঞ্জ জেলা- রংপুর দেরকে গ্রেফতার করে।  
২। গোপন সংবাদের ভিত্তিতে ৠাব- ৫, রাজশাহী জানতে পারে যে, রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন রাজশাহী মিশন উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে কিছু সংখ্যক বখাটে যুবক স্কুল পড়ুয়া মেয়েদেরকে বিভিন্নভাবে উত্যক্ত করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ মে ২০১০ তারিখ ‍আনুমানিক ১৩৪৫ ঘটিকার সময় ৠাব-৫, রাজশাহীর একটি বিশেষ অভিযান দল উক্ত বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। ইভটিজিং এর অপরাধে বখাটে যুবক (১) মোঃ ফরহাদ হোসেন(২৮), পিতা-মোঃ ফিরোজ কবির, সাং-চারফোটের মোড় এবং (২) সাদ্দাম হোসেন(১৮), পিতা- মোঃ নুরুল হুদা, সাং- শেখপাড়া, থানা- রাজপাড়া, জেলা- রাজশাহী’দেরকে গ্রেফতার করে। ধৃত বখাটেদের জিজ্ঞাসাবাদে তারা নিজেরাই স্বীকার করে যে, তারা দীর্ঘ দিন যাবৎ উক্ত স্কুলের মেয়েদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। উল্লেখ্য যে, ইভটিজিং প্রতিরোধে ৠাবের চলমান অভিযান অব্যাহত রয়েছে।
উপরোক্ত ঘটনাটির ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।   

Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: May 26 2013     
Best viewed at 1024 x 768 pixels and IE 5.5 & 6
©
Financed by Support to ICT (SICT) Task Force Programme Project, Planning Division, Ministry of Planning, Government of the People's Republic of Bangladesh.
Designed & Developed by
TechnoVista Limited.