অস্ত্র-গোলাবারুদ এবং ফেন্সিডিলসহ ২জন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার 09-02-2010
গোপন সংবাদের ভিত্তিতে ৠাব-১২, সিরাজগঞ্জ (কুষ্টিয়া ক্যাম্প) এর একটি অভিযান দল গত ০৭ ফেব্রুয়ারি ২০১০ তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাজুমারা খেয়াঘাট চার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী (১) মোঃ শাহীন (২৪) এবং (২) মানিক প্রামাণিক (৩০) কে নিম্নবর্ণিত অস্ত্র-গোলাবারুদসহ হাতেনাতে গ্রেফতার করে । জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা অস্ত্রধারী সন্ত্রাসী এবং তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে আসছিল । এছাড়াও তারা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য বলেও জানা যায় ।