রাজধানীর মালিবাগ হতে প্রতারক চক্রের ৮জন সক্রিয় সদস্য গ্রেফতার এবং বিপুল পরিমাণ পাসপোর্ট ও রিক্রুটিং এজেন্সির লাইসেন্স উদ্ধার 09-02-2010
গোপন সংবাদের ভিত্তিতে ৠাব-২, ঢাকা এর একটি অভিযান দল গত ০৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখ ১৫০০ ঘটিকার সময় রাজধানীর ৪৭৪ আজাদ টাওয়ার, মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে । এ সময়ে ৪৭৪ আজাদ টাওয়ার, মালিবাগ হতে পাঁচশত পাসপোর্টও ২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স এর ফটোকপি অবৈধ ভাবে নিজ হেফাজতে রাখার অপরাধে প্রতারক চক্রের সদস্য (১) মোঃ আকতার হোসেন (৪৫), (২) মোহাম্মদ আলী (৪০), (৩) মোঃ আঃ জলিল (৪২), (৪) হারুন অর রশিদ (৪৩), (৫) মোঃ আঃ রহিম (৩০), (৬) মোঃ নাজমুল (১৮), (৭) আবু সুফিয়ান (১৮), (৮) সোহরাব হোসেন (৩৫) ‘দেরকে গ্রেফতার করতে সক্ষম হয় ।