ৠাবের ভেজাল বিরোধী অভিযান দল কর্তৃক বিপুল পরিমাণ ভেজাল এনার্জি ডিংকস উদ্ধারসহ ০৩ জন আসামী গ্রেফতার 09-02-2010
ৠাবের ভেজাল বিরোধী অভিযান দল এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মো তাজিমুর রহমান ও বিএসটিআই এর পরিদর্শক জনাব মোঃ আসলাম শেখ এর সমন্বয়ে গঠিত একটি যৌথ ভেজাল বিরোধী অভিযান দল গত ৭ ফেব্রুয়ারি ২০১০ তারিখে আনুমানিক ২১০০ ঘটিকার সময় বরিশাল জেলার কোতয়ালী থানাধীন মের্সাস তাহা এন্ড ছায়েদা এন্টারপ্রাইজ এর গোডাউনে অভিযান পরিচালনা করে । অভিযানকালে বিএসটিআই এর অনুমোদন ও অবৈধ বিএসটিআই এর লেগো ব্যবহূত বিপুল পরিমাণ পাওয়ার হর্স, হর্স ফিলিংস এনার্জি ড্রিংকস ও বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, সেমাই, চকলেট নুডুলস উদ্ধারসহ (১) নিয়াজ হোসেন (৩৫), (২) তপন কৃঞ্চ সাহা (৩১), (৩) রিন্টু ব্যানাজী (৩১) কে গ্রেফতার করে ।
উদ্ধারকৃত ভেজাল দ্রব্যাদি ঃ
(১) পাওয়ার হর্স, হর্স ফিলিংস এবং এনার্জি ড্রিংকস - ৭২০০ বোতল । (২) বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, সেমাই, চকলেট এবং নুডুলস - ১৬২১ কার্তুন ।