ৠাবের অভিযান দল কর্তৃক অস্ত্র-গোলাবারুদ উদ্ধার 09-02-2010
গোপন সংবাদের মাধ্যমে ৠাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, ফেনী জেলার সদর থানাধীন পাচগাছিয়া ইউনিয়ন এ জেড খান হাই স্কুল এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা কোন বড় ধরনের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার নিমিত্তে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে । প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৠাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযান দল গত ০৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখ ০০৩০ ঘটিকার সময় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। ৠাবের অভিযান দলটি বর্ণিত স্থানে পৌঁছালে সন্ত্রাসীরা ৠাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । পরবর্তীত ৠাবের অভিযান দলটি বর্ণিত এলাকায় তল্লাশী চালিয়ে নিম্নবর্ণিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করে ।