| গোপন সংবাদের ভিত্তিতে ৠাব-৮, বরিশাল এর একটি অভিযান দল গত ০৭ জানুয়ারী ২০১০ তারিখ আনুমানিক ১৫০০ ঘটিকার সময় বরিশাল জেলার কোতয়াল ধানাধীন কাউনিয়া মোড় খেলার পুল এলাকায় অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৪০ মন জাটকা ইলিশ মাছ উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত মাছ ম্যাজিষ্ট্র্রেট তরফদার মাহমুদুর রহমান ও মৎস অফিসার আনোয়ারুল হক বাবুল এর উপস্থিতিতে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। উল্লেখ্য যে, বিক্রিত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।
উদ্ধারকৃত জাটকা ইলিশ মাছ ঃ
(১) জাটকা ইলিশ মাছ - ৪০ মন। (২) বিক্রিয়কৃত টাকা - ২,০৩,০০০/- টাকা।
|