ৠাব-১, ঢাকা কর্তৃক ছিনতাইকারীদের গুলি বিনিময়,গুলিবিদ্ধ ০১ জন ছিনতাইকারী গ্রেফতার এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার 09-01-2010
গোপন সংবাদের ভিত্তিতে ৠাব-১, ঢাকা জানতে পারে যে, গাজীপুর জেলার টংগী থানাধীন দত্তপাড়া ঈদগাহ মাঠ এলাকায় প্রায়শই ছিনতাই/সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা ঘটে। উক্ত তথ্যের ভিত্তিতে ৠাব-১, ঢাকা এর একটি অভিযান দল ট্যাক্সিক্যাব যোগে গত ০৭ জানুয়ারী ২০১০ তারিখ আনুমানিক ২১০০ ঘটিকার সময় দত্তপাড়া ঈদগাহ মাঠ এলাকায় পৌছোলে ৮/৯ জনের একটি ছিনতাইকারী দল মারাত্বক অস্ত্র-সস্ত্রে ৠাবের ট্যাক্সিক্যাব এর গতিরোধ করে এবং ছিনতাই এর উদ্দেশ্যে ৠাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। ৠাব সদস্যরা ও সরকারী জান-মাল ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে ছিনতাইকারী মোঃ রফিকুল ইসলাম লিটন জামাই লিটন (৪৫), পিতা-আবু তাহের, সাং-ফায়েদাবাদ, থানা-বাঞ্চারামপুর, জেলা-বি-বাড়িয়া, (বর্তমান ঠিকানা-সাং-বড়বাড়ি, জয়দেবপুর) কে ডানপায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফাতার করে এবং অন্যান্য ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত ছিনতাইকারীর নিকট হতে .২২ বোরের ০১ টি বিদেশী রিভলবার, ০৫ রাউন্ড গুলি, এবং ০২ টি ধারালো ছোরা উদ্ধার করে। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়।