Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: August 01 2010     
Total Visitors: 66704
Today's Visitor(s): 9
Rapid Action Battalion
 
Member Login
User:
Password:
 
4 Forgot Password?
4 New User?

 

News & Events: News Details

অদ্য ২৩ অক্টোবর ২০০৯ তারিখে বিভিন্ন সংবাদ মাধ্যমে “ সাংবাদিক মাসুমকে ৠাবের নির্য‍াতন পরে গ্রেফতার ’’ “Rab detains, beats up New age correspondent ’’শিরোনামসহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি ৠাব সদর দপ্তরের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ৠাবের বক্তব্য নিম্নরুপ
24-10-2009

 গত ২২ অক্টোবর ২০০৯ তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকার সময় ৠাব-১০, ঢাকা কর্তৃক রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দক্ষিন যাত্রাবাড়ি, ১৬৭ চন্দন কোটা জামে মসজিদ এর সামনে একটি বিশেষ অভিযানের মাধ্যমে উক্ত এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী  মোছাঃ বেবী আক্তার (৩৫)’কে ৩১ বোতল ফেন্সিডিল এবং ৯৫ টি নেশা জাতীয় প্যাথেড্রিন ইনজেকশনসহ হাতে-নাতে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করা হয়। উক্ত অভিযান চলাকালে ৠাব সদস্যদের সাথে বহুল প্রচারিত দৈনিক নিউএজ পত্রিকার সাংবাদিক জনাব এফ এম মাসুম এর মধ্যে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে যার জন্য ৠাবের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ কর হচ্ছে।

        উপরোক্ত বিষয়টিকে ৠাব সদর থেকে সবিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে ৠাব সদর থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে ও তদন্ত চলছে। উক্ত তদন্তে ৠাবের কোন সদস্য/সদস্যগণ দোষী সাব্যস্ত হলে তার /তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

      এখানে উল্লেখ্য যে, জনগনকে সেবা প্রদান করার ক্ষেত্রে ৠাবের যে কোন সফলতা ও স্বীকৃতি প্রাপ্তির পিছনে যে কারণগুলো রয়েছে তার অন্যতম ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অকুন্ঠ সহযোগীতা বলে ৠাব মনে করে। মিডিয়ার প্রতি ৠাবের এই আস্থা ও বিশ্বাস ভবিষ্যতে ও অব্যাহত থাকবে। এছাড়া আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাসমূক্ত সমাজ গঠনে ৠাব কর্মকান্ডে আপনাদের নির্ভীক সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা আমরা সব সময়ই কৃতজ্ঞতা ভরে স্মরন করি। ভবিষ্যতে ও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

     
 

Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: August 01 2010     
Best viewed at 1024 x 768 pixels and IE 5.5 & 6
©
Financed by Support to ICT (SICT) Task Force Programme Project, Planning Division, Ministry of Planning, Government of the People's Republic of Bangladesh.
Designed & Developed by
TechnoVista Limited.