Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: May 21 2013     
Total Visitors: 172931
Today's Visitor(s): 52
Rapid Action Battalion
 
Member Login
User:
Password:
 
4 Forgot Password?
4 New User?
 

 

Rapid Action Battalion
 
   
র‌্যাব-২, ঢাকা কর্তৃক অভিযানে ০৮ টি তক্ষক উদ্ধারসহ দুইজন গ্রেপ্তার; ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান
কিছু সংঘবদ্ধ বণ্যপ্রাণী পাচারকারী চক্র বণ্য প্রাণী সংগ্রহ করে দেশে এবং দেশের বাইরে পাচার করে আসছে-গোয়েন্দা সূত্রে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচারকারী চক্রদের গ্রেফতারের জন্য গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২, ঢাকার একটি অভিযান দল গত ০৫ জুলাই ২০১২ তারিখ আনুমানিক ১৫৩০ ঘটিকার সময় রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন চন্দ্রীমা উদ্যান হতে ০৮ টি তক্ষক বিক্রয় করার সময় ০২ জনকে তক্ষক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার পাশা কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ০৬ মাস করে কারাদন্ড প্রদান পূর্বক ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। 

 

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ

 

(১) মোঃ বশির উদ্দিন(৩২), পিতা- মৃতঃ এনায়েত হোসেন, সাং- চরশরিকল, থানা-গৌরনদী, জেলা- বরিশাল।

(২) আনোয়ার হোসেন (৫৫), পিতা- মৃত কাশেম আলী হাওলাদার, সাং- চরশরিকল, থানা-গৌরনদী, জেলা- বরিশাল।

 

উদ্ধারকৃত মালামাল

১।         তক্ষক(বন্য প্রাণী) ০৮ টি।

 
   
Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: May 21 2013     
Best viewed at 1024 x 768 pixels and IE 5.5 & 6
©
Financed by Support to ICT (SICT) Task Force Programme Project, Planning Division, Ministry of Planning, Government of the People's Republic of Bangladesh.
Designed & Developed by
TechnoVista Limited.