ৠাব-১১, কুমিল্লা ক্যাম্পের অভিযানে ১১০ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী ট্রাকসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ৠাবের চলমান মাদক বিরুধী অভিযানের অংশ হিসাবে ৠাব-১১,(কুমিল্লা ক্যাম্প) সম্প্রতি জানতে পারে যে, কিছু সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় মাদকের চালান সরবরাহ করে আসছে। এই তথ্যের ভিত্তিতে ৠাব-১১,(কুমিল্লা ক্যাম্প) মাদক চোরাকারবারীদের গ্রেফতার এবং আইনের আওতায় আনার লক্ষ্যে কুমিল্লা জেলার বি-পাড়া থানাধীন এবং তৎসংলগ্ন সন্দেহভাজন এলাকায় ৠাবের গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই ২০১০ তারিখ ৠাব জানতে পারে যে, কুমিল্লা জেলার বি-পাড়া থানাধীন বাড়ানি গ্রাম এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান বিক্রয় ও সরবরাহের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর কুমিল্লা ক্যাম্পের একটি বিশেষ অভিযান দল আনুমানিক ২০৪৫ ঘটিকার সময় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাড়ানি গ্রামস্থ জনৈক মোঃ কবির ডাক্তার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর মাদক বিক্রয়ের জন্য অপেক্ষমান একটি ট্রাক ঢাকা মেট্রো ট- ১৪-৬৬০৬ তল্লাশী করে ১১০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী (১) মোঃ মজিবুর রহমান(৩৬), পিতা-মোঃ আতাহার মন্ডল, সাং- চরকাদলা, থানা- মতিহার জেলা- রাজশাহী এবং (২) মোঃ কুদরত আলী(৩৬), পিতা মৃত- আজিজুর হক, সাং- চরকাদলা, থানা- মতিহার জেলা- রাজশাহী’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ট্রাকটি আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী দল দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী, উদ্ধারকৃত গাঁজা ও আটককৃত ট্রাক সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।