রাজধানীর কাফরুল হতে বিদেশী রিভলবার ও তাঁজা গুলিসহ ইব্রাহীম গ্রুপের অস্ত্র সরবরাহকারী, চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখ আনুমানকি সকাল ০৮৪৫ ঘটিকার সময় ৠাব-৪, ঢাকা এর একটি অভিযান দল রাজধানীর কাফরুল থানাধীন ১১৮/২ উত্তর ভাষানটেক সংলগ্ন মাছের খামারের পার্শ্বে টং ঘরে অভিযান পরিচালনা করে ০১ টি আট চেম্বার বিশ্ষ্টি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড রিভলবারের তাঁজা গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী (১) মোঃ হোসেন (৫০), পিতা- মুসা মিয়া, সাং- ১১৮/২ উত্তর ভাষানটেক, থানা-কাফরুল, ঢাকা কে গ্রেফতার করে । উল্লেখ্য যে, সে দীর্ঘদিন যাবৎ অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল এবং শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম গ্রুপের অস্ত্র সরবরাহকারী বলে জানা যায় ।