বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
গত ০৭ ফেব্রুয়ারি ২০১০ তারিখে ৠাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বন্দর নগরীর চট্টগ্রামের চাঁন্দগাও থানাধীন কালুরঘাট এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবা বিক্রয় করার জন্য অবস্থান করছে । প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৠাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযান দল একই তারিখ আনুমানিক ০১৩০ ঘটিকার সময় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে । অভিযান দলের সদস্যরা বর্ণিত স্থানে শ্যামলী পরিবহন (রেজিঃ নং ঢাকা মেট্টো-ব-১৪-৪৭১৪) তল্লাশী চালিয়ে ইয়াবা ব্যবসায়ী (১) রেহেনা বেগম (২৫), স্বামী-হাসেম মোল্লা, সাং-ধননোয়া পাড়া, থানা-টেকনায়, জেলা-কক্সবাজার এর পায়ে জুতার মধ্যে থেকে ১১৯২ টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয় । তৎক্ষাৎ উক্ত স্থানে ধৃত আসামীর সহযোগী (১) মোঃ ইসমাইল (৩২), পিতা- মকবুল আহমেদ, সাং-হারিয়াখালী, (৩) আব্দুল করিম (৫০), পিতা- আশরাফ মিয়া, সাং-দক্ষিণ নোয়াপাড়া, উভয় সাং-টেকনাফ, জেলা-কক্সবাজারদের গ্রেফতার করতে সক্ষম হয় । পরবর্তীতে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে তা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে নিজেরাই স্বীকার করে । উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ঃ