Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: September 11 2010     
Total Visitors: 70007
Today's Visitor(s): 14
Rapid Action Battalion
 
Member Login
User:
Password:
 
4 Forgot Password?
4 New User?

 

Rapid Action Battalion
 
   
রাজধানীর মতিঝিল এলাকা হতে অসাধু জাল/নকল ষ্ট্যাম্প ব্যবসায়ী চক্রের ২জন সক্রিয় সদস্য গ্রেফতার এবং বিপুল পরিমাণ নকল রেভিনিউ ষ্ট্যাম্প, কোর্ট ফী, ও নন জুডিশিয়াল ষ্ট্যাম্প উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে ৠাব-৩, ঢাকা জানতে পারে যে, রাজধানীর মতিঝিল এলাকায় কতিপয় সংঘবদ্ধ চক্র নকল রেভিনিউ ষ্ট্যাম্প, কোর্ট ফী ও নন জুডিশিয়াল ষ্ট্যাম্প বিক্রয়/সরবরাহ করে আসছে । উক্ত তথ্যের ভিত্তিতে ৠাব-৩, ঢাকা নকল রেভিনিউ ষ্ট্যাম্প, কোট ফী ও নন জুডিশিয়াল ষ্ট্যাম্প প্রস্তুতকারী/সরবরাহকারী চক্রটি গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল । তারই ধারাবাহিকতায় গত ০২ ফেব্রুয়ারি ২০১০ তারিখ ১৪০০ ঘটিকার সময় ৠাব-৩, ঢাকার একটি অভিযান দল রাজধানীর মতিঝিল থানাধীন শিল্প মন্ত্রণালয়ের সামনের রাস্তার পার্শ্বে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নকল রেভিনিউ ষ্ট্যাম্প, কোর্ট ফী ও নন জুডিশিয়াল ষ্ট্যাম্প (যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা ) এবং বিক্রয় লব্ধ নগদ ৪১,১১৮/-টাকাসহ আসামী (১) মোঃ নুরুল আলম মজুমদার (৫০), (২) মোঃ শাকিল আহম্মদ (২২) কে গ্রেফতার করে । ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের একটি সংঘব্ধ দল দীর্ঘদিন যাবৎ নকল নন জুডিশিয়াল ষ্ট্যাম্প ও নকল রেভিনিউ ষ্ট্যাম্প এবং কোর্ট ফী সাধারণ জনগণের নিকট বিক্রয়/সরবরাহ করে আসছিল ।

 
   
Home About Us Activities News Our Tips Contact Us Site Map
Date: September 11 2010     
Best viewed at 1024 x 768 pixels and IE 5.5 & 6
©
Financed by Support to ICT (SICT) Task Force Programme Project, Planning Division, Ministry of Planning, Government of the People's Republic of Bangladesh.
Designed & Developed by
TechnoVista Limited.